হরিপুরে গর্তের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মোঃ আব্দুর রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশে মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মো. ইয়ামিন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ডিপপাড়া হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন ওই এলাকার বাসিন্দা মো. রফিকুল কসাইয়ের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির জায়গা উঁচু করার জন্য বাড়ির পাশের দুটি গর্ত থেকে মাটি তোলা হয়েছিল। পরে বৃষ্টির পানিতে গর্ত দুটিতে পানি জমে যায়। সোমবার সকালে শিশু ইয়ামিন বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় সে গর্তের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় গর্তের পানি থেকে ইয়ামিনকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক।
Tags:
হরিপুরে
গর্তের
পানিতে
ডুবে
মাসের
শিশুর
মৃত্যু
মোঃ
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...
অক্টোবর ৩, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...
সেপ্টেম্বর ১৮, ২০২৬

