ধর্ম ও ইসলাম

বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ২০, ২০২৬
বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালীতে হযরত শাহ্সুফি পেতন আউলিয়া (রহঃ) মাজারের খাদেমগণ, মাজার মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও ভক্তবৃন্দের উদ্যোগে ১২ রবিউল আউয়াল স্মরণে আজিমুশশান পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব আঞ্জুমানে হযরত শাহ্সুফি পেতন আউলিয়া (রহঃ) পরিষদের ব্যবস্থাপনায় হযরত শাহ্সুফি পেতন আউলিয়া (রহঃ) শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে মেহমান-এ-আলা ছিলেন আঞ্জুমানে মোতাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সহ-সভাপতি, আওলাদে রাসুল (সা.) ও আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাহিফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)। প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ ও জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হাফেজ মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী। উদ্বোধক ছিলেন হযরত শাহ্সুফি পেতন আউলিয়া (রহঃ) শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি। সভাপতিত্ব করেন বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) ও প্যানেল মেয়র আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান (মুজিব)।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কুরআন হাফেজদের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কুরআন হাফেজদের সাক্ষাৎ

এতে উপস্থিত ছিলেন খাদেম আহমদ কবির, সংগঠনের সভাপতি খাদেম মুহাম্মদ ইসমাইল, প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আবছার, সহ-সভাপতি খাদেম মুহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সভাপতি খাদেম মুহাম্মদ আতিকুর রহমান, খাদেম মুহাম্মদ নুরুচ্ছফা বাবু, সাধারণ সম্পাদক খাদেম মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান হাছান, প্রবাসী সদস্য মুহাম্মদ শাহাদাতুর রহমান মুরাদ, মুহাম্মদ আকবর, সহ-সাধারণ সম্পাদক খাদেম মুহাম্মদ সাজ্জাদুর রহমান আকিব, মুহাম্মদ আব্দুল করিম মহিম, অর্থ সম্পাদক খাদেম মুহাম্মদ আবদুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আবিদুর রহমান আবিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদেম মুহাম্মদ রমজান আলী, খাদেম মুহাম্মদ মিনহাজুর রহমান, মুহাম্মদ আরমান ননী, খাদেম মুহাম্মদ আব্দুল ছত্তার, খাদেম মুহাম্মদ আব্দুর রশিদ, খাদেম মুহাম্মদ নবিদুর রহমান মারূপ, মুহাম্মদ এম.এ. মতিন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ নয়ন, মুহাম্মদ আহাদ প্রমুখ।

Tags: বোয়ালাখালী ঈদে মিলাদুন্নবী মাহফিল ধর্মীয় অনুষ্ঠান ইসলাম নবী করিম পবিত্র ঈদ মিলাদ

ধর্ম ও ইসলাম

বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

বোয়ালখালীতে হযরত শাহ্সুফি পেতন আউলিয়া (রহঃ) মাজারের খাদেমগণ, মাজার মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও ভক্তবৃন্দের উদ্যোগে ১২ রবিউল আউয়াল স...

সেপ্টেম্বর ২০, ২০২৬
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)

আমি ভালোবাসি সেই মহামূল্যবান ভালোবাসাকে যার শেষ বাক্য ছিলো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি। আমি ভালোবাসি সেই মহা মানব কে যিনি আমাকে না দেখেই ভালোব...

আগস্ট ২২, ২০২৬

0 মন্তব্য