দুর্ঘটনা

বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর মৃত্যু

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ৯, ২০২৬
বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর মৃত্যু
বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে ফরিদা আকতার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের বড়ুয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদা আকতার উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবুব উল্লাহ চৌধুরী বাড়ির আলী আকবরের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। তিনি তিন সন্তানের জননী। স্থানীয়রা জানান, আলী আকবর পেশায় সিএনজি অটোরিকশাচালক। তবে বেশ কিছুদিন ধরে শাকপুরা বড়ুয়ারটেক এলাকায় একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে দারোয়ানের দায়িত্ব পালন করছেন। নিহতের স্বামী আলী আকবর জানান, পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tags: বোয়ালখালীতে বিষপানে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামের ফরিদা আকতার ৩৫

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য