বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে হরিরামপুরে শোক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংগঠনটির হরিরামপুর উপজেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী ও এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএমএসএস পরিবার একজন অভিভাবক ও দক্ষ সংগঠককে হারাল বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, “সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যু সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Tags:
বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
খন্দকার আছিফুর রহমান তোতা
মৃত্যু
শোক
হরিরামপুর
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির
সাংবাদিকদের অধিকার
সাংবাদিকদের মর্যাদা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

