বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা
বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনায় নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ নিহত ও আহত শ্রমিকের স্বজনদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
জানা গেছে, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর শ্রমিক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। দুর্ঘটনায় রবিউল ইসলাম মারা যান এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহত রবিউল ইসলামের পরিবারের সহায়তায় ২০ হাজার টাকা এবং আহত আখতারুজ্জামানের চিকিৎসা ও পারিবারিক সহায়তার জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী উপস্থিত ছিলেন।
শ্রমিক ইউনিয়নের নেতারা নিহত রবিউল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

