শার্শায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক শার্শা উপজেলার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে আবু সাঈদ (২১)।
পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়।
পুলিশের দাবি, তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পোটলায় থাকা ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক আবু সাঈদ ও ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Tags:
শার্শা
ইয়াবা
গাঁজা
যুবক আটাকা
মাদক উদ্ধার
পুলিশ অভিযান
মাদকদ্রব্য
আটাকা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

