সারা দেশ

সুনামগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ

কুলেন্দু শেখর দাস
কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫
সুনামগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে কৃষক সমাবেশ

বাংলাদেশের নবায়ন যোগ্য জ্বালানি নীতিমালায় বিজলী কৃষিকে অন্তর্ভুক্ত করার দাবীতে সুনামগঞ্জের চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক জন্য নাগরিক - সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ।
বক্তারা বলেন,দেশের অধিকাংশ ভুমি কৃষিজমি হওয়ায় বৃহদাকৃতির সোলার নির্ভর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা কঠিন হলেও কৃষি জমিতে সোলার নির্ভর বিদ্যুৎ ছোট ছোট বিদ্যুৎ প্লান্ট গড়ে তোলা অতি সম্ভাবনাময়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় বিজলি কৃষি অর্থাত কৃষি জমিতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা অন্তর্ভুক্ত করার দাবীতে উক্ত কৃষক সমাবেশে কৃষক, তরুণ এবং  পরিবেশ কর্মীরা অংশগ্রহন করেন। 

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য