কাবারিয়াবাড়িয়ায় ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা শুরু

3.30K দেখুন মুক্তধ্বনি ডেক্স এপ্রিল ১৮, ২০২৬

দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরে পেল সরিষাবাড়ি উপজেলার কাবারিয়াবাড়িয়া ফুটবল মাঠ। গত ১৭ এপ্রিল মরহুম গাজী গোলাম মোস্তা ও মরহুম জুলহাস উদ্দিন জামালী স্মরণে আয়োজিত ১৩৮তম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও হেমনগর ফুটবল একাদশ। খেলাটি উদ্বোধন করেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য লাবিবউদ্দিন তালুকদার লিটন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম খান বাবু (জজ কোর্ট, ঢাকা), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি স্যার (অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক ও সভাপতি, কাবারিয়াবাড়ি যুব উন্নয়ন সংস্থা) এবং সুরুজ উদ্দিন সুরুজ মেম্বার (সরিষাবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪ আওনা ইউনিয়নের সভাপতি)।

খেলা শুরুর পর থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। মাঠের চারপাশে জড়ো হওয়া হাজারো ফুটবলপ্রেমী করতালিতে উৎসাহ দেন খেলোয়াড়দের। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই।

তবে ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখিয়ে হেমনগর ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। অপরদিকে দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ কোনো গোল করতে পারেনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবিবউদ্দিন তালুকদার লিটন খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এক সময় কাবারিয়াবাড়িয়া ফুটবল মাঠ ছিল অত্যন্ত প্রাণবন্ত। এখানে নিয়মিত বড় বড় খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার তরুণরা মোবাইল নির্ভর হয়ে পড়েছিল। এখন আবার খেলা শুরু হওয়ায় তারা মাঠমুখী হবে এবং এসব আসক্তি থেকে কিছুটা হলেও দূরে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা জানান, এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি এলাকার সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। দীর্ঘ বিরতির পর আবারও এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে বলে তারা মনে করছেন।

দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent post

দুর্গাপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ | শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

122 দেখুন মুক্তধ্বনি ডেক্স সেপ্টেম্বর ১২, ২০২৬

ধ্বংসের পথে হেমনগর জমিদার বাড়ি | সরকারি হস্তক্ষেপের দাবি | Hemnagar Zamindar House

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা | নিহত ৯৮, নিখোঁজ শত শত

গোপালপুরে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক | নেতাদের ভোটার সংযোগ

গোপালপুরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল | Jamaat Rally

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল। গোহাট ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল গোপালপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আরও রাজনৈতিক ও নির্বাচনী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

4.76K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | Rally & Meeting

সরিষাবাড়ীতে ধানের শীষের পথসভা জনসমাবেশে পরিণত | শামীম তালুকদার

ভূঞাপুরে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু | সত্য প্রকাশে অবিচল

২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাব। ‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই নতুন সাংবাদিক সংগঠন টাঙ্গাইল ও জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে সত্যনিষ্ঠ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করবে। প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান সজিব-এর দিকনির্দেশনায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিক সমাজের কল্যাণ ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

3.82K দেখুন মুক্তধ্বনি ডেক্স ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফরিদুল কবির তালুকদার শামিমের ধানের শীষ নির্বাচনী পথসভা | পিংনা, জামালপুর

খালেদা জিয়ার স্মরণে সরিষাবাড়ীতে গণভোজ ও দোয়া মাহফিল

মুফতি আবদুল মালেক সাহেবের ইমামতিতে শেষ হলো বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা

0 মন্তব্য