- প্রচ্ছদ
- Videos
ভিডিও সংবাদ
নেত্রকোনার দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবদলের উদ্যোগে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়তে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শত বছরেরও বেশি সময়ের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হেমনগর জমিদার বাড়ি। একসময়কার রাজকীয় এই প্রাসাদ আজ অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে। ১৮৯০ সালে জমিদার হেমচন্দ্র চৌধুরীর উদ্যোগে নির্মিত এই বিশাল স্থাপনাটি ‘পরী দালান’ বা ‘অ্যাঞ্জেল প্যালেস’ নামেও পরিচিত। একসময় এখানে ছিল হাতিশালা, ঘোড়াশালা, নাচঘর ও দরবার হলসহ নানা স্থাপনা। বর্তমানে ভবনের বিভিন্ন অংশের কারুকাজ, দরজা-জানালা ও পুরোনো স্থাপত্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও ঐতিহাসিক এই স্থাপনাটি দেখতে প্রতিদিনই আসছেন দূর-দূরান্তের দর্শনার্থীরা। স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও হেমনগর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের দাবি—ধ্বংসের আগেই ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে হেমনগর জমিদার বাড়িকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শত শত পর্যটক, তীর্থযাত্রী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিক। দুর্গম পাহাড়ি এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান। বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীর প্রবাহ আটকে যাওয়ার পর হঠাৎ পানির ঢল সৃষ্টি হতে পারে।
দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরে পেল সরিষাবাড়ি উপজেলার কাবারিয়াবাড়িয়া ফুটবল মাঠ। গত ১৭ এপ্রিল মরহুম গাজী গোলাম মোস্তা ও মরহুম জুলহাস উদ্দিন জামালী স্মরণে আয়োজিত ১৩৮তম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও হেমনগর ফুটবল একাদশ। খেলাটি উদ্বোধন করেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য লাবিবউদ্দিন তালুকদার লিটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম খান বাবু (জজ কোর্ট, ঢাকা), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি স্যার (অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষা শিক্ষক ও সভাপতি, কাবারিয়াবাড়ি যুব উন্নয়ন সংস্থা) এবং সুরুজ উদ্দিন সুরুজ মেম্বার (সরিষাবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪ আওনা ইউনিয়নের সভাপতি)। খেলা শুরুর পর থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। মাঠের চারপাশে জড়ো হওয়া হাজারো ফুটবলপ্রেমী করতালিতে উৎসাহ দেন খেলোয়াড়দের। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। তবে ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখিয়ে হেমনগর ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে। অপরদিকে দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ কোনো গোল করতে পারেনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবিবউদ্দিন তালুকদার লিটন খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এক সময় কাবারিয়াবাড়িয়া ফুটবল মাঠ ছিল অত্যন্ত প্রাণবন্ত। এখানে নিয়মিত বড় বড় খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার তরুণরা মোবাইল নির্ভর হয়ে পড়েছিল। এখন আবার খেলা শুরু হওয়ায় তারা মাঠমুখী হবে এবং এসব আসক্তি থেকে কিছুটা হলেও দূরে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা জানান, এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি এলাকার সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। দীর্ঘ বিরতির পর আবারও এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে বলে তারা মনে করছেন। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৩ নং ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়ায় অনুষ্ঠিত হলো বিএনপির উত্সবমুখর উঠান বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ জাকির হাসান লেলিন এবং মোঃ মাসুদ হাসান মনি। উঠান বৈঠকের সঞ্চালক ছিলেন খন্দকার মাহবুবুর রহমান টুটুল। নেতারা আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি, এলাকায় উন্নয়ন এবং ভোটারদের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এই বৈঠক এলাকায় রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশ ও আখেরি মিছিল। গোহাট ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য শেষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল গোপালপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আরও রাজনৈতিক ও নির্বাচনী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
শুক্রবার সকালে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে র্যালিটি শুরু হয়ে বাতেন খাঁ মোড়, শান্তি মোড় ও শিবতলা মোড় প্রদক্ষিণ করে রেহাইচর মোড়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল— “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ।” র্যালি শেষে রেহাইচর মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দেশের ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শফিক এনায়েতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সম্পাদক মোহাম্মদ ইউসুফ আল গালিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রশিবিরের কর্মী অংশগ্রহণ করেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) ১৪১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্বাচনী পথসভা সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী ও আওনা ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে এই পথসভা একপর্যায়ে বৃহৎ জনসমাবেশে রূপ নেয়। সমাবেশে শামীম তালুকদার বলেন, নির্বাচিত হলে ফ্যামেলী কার্ড, কৃষিকার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইমাম আলী বাইতুল কুরআন বালক বালিকা মাদ্রাসা (মাদারিয়া)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রীরা আলাদা আলাদাভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, মাদ্রাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী, প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এই আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ও স্থানীয় খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
২ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল টাঙ্গাইল-জামালপুর জেলা প্রেস ক্লাব। ‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই নতুন সাংবাদিক সংগঠন টাঙ্গাইল ও জামালপুর জেলার প্রতিটি উপজেলা থেকে সত্যনিষ্ঠ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করবে। প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মশিউর রহমান সজিব-এর দিকনির্দেশনায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিক সমাজের কল্যাণ ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৫ নং পিংনা ইউনিয়নের বড়ইপটল নূরানী মাদরাসা প্রাঙ্গণে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল কবির তালুকদার শামিম, জামালপুর জেলা বিএনপির তিনবারের সভাপতি এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। পথসভাটি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয়। ▶ এই ভিডিওতে দেখুন ধানের শীষের নির্বাচনী পথসভা এবং জনসমাগমের দৃশ্য। #জামালপুর #পিংনা #ধানের_শীষ #ফরিদুল_শামিম #নির্বাচন #BNP #নির্বাচনী_পথসভা #জনসভা #BangladeshPolitics #Election2026
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত হয়েছে গণভোজ ও দোয়া মাহফিল। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ইন্তেকাল করা এই প্রবীণ রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কর্মসূচিতে দল-মত নির্বিশেষে আওনা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনায় দোয়ায় শরিক হন। পুরো এলাকাজুড়ে ছিল নীরবতা ও শোকের আবহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সদস্য লাবিবউদ্দিন তালুকদার লিটন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী। তাঁর ত্যাগ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ৪ নম্বর আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের একজন সাহসী নারী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। গণভোজের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, তাঁর আদর্শ ও রাজনৈতিক দৃঢ়তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আলোচনা সভা শেষে স্থানীয় আলেমদের মাধ্যমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সাধারণ জনগণের মাঝে তবারক বিতরণ করা হয়। অনেকেই আবেগঘন কণ্ঠে প্রয়াত নেত্রীর জন্য দোয়া করেন। সব মিলিয়ে আওনা ইউনিয়নে অনুষ্ঠিত এই গণভোজ ও দোয়া মাহফিল ছিল এক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সম্মানজনক স্মরণানুষ্ঠান।
মুফতি আবদুল মালেক সাহেবের ইমামতিতে শেষ হলো বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে দলীয় ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুইজন প্রার্থী। আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। উল্লেখ্য আজকে পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫ টি আসনে বিএনপি,জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মো. জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে আরও বলেন “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখবে যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ায় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত। সুনামগঞ্জের এই দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুষ্ঠু ভোট হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন। তিনি বলেন, দুর্গাপুর ও কলমাকান্দার যুবসমাজকে রক্ষা করতে মাদক কারবারি ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টার: আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি।
টাঙ্গাইলের সোনামুই উত্তরপাড়া এলাকায় নবনির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। এই ভিডিওতে দেখুন উদ্বোধনের সম্পূর্ণ মুহূর্ত, বক্তব্য এবং এলাকাবাসীর অনুভূতি। নতুন এই মসজিদটি স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং ধর্মীয় শিক্ষা, সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপির বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর শহর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিল শহরকে উৎসবমুখর করে তোলে। মিছিলের নেতৃত্ব দেন আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপস্থিত ছিলেন আতাউর রহমান ফরিদ, হারেজ গনি, রিয়াজুল করিম, এস এম কাইয়ুম, আবু সিদ্দিক রুক্কু এবং আল ইমরান সম্রাট গনি। দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং হাজারো জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলজুড়ে ভেসে ওঠে স্লোগান: পরিবর্তনের ডাক, ধানের শীষের পক্ষ!
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনা ঘটে শুক্রবার জুমার নামাজের পর, রাজধানীর পল্টন এলাকায়। দুর্বৃত্তরা সরাসরি তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হওয়ার আগে হাদী তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, "যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।" পরে হামলার বিষয়টি নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক এবং জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী, তিনি জানান, হাদীর মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বাংলাভিশনকে জানান, হাদী বিজয় নগর এলাকায় গুলিবিদ্ধ হন এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে, যা স্পষ্টভাবে দেখাচ্ছে হামলার সময় হাদী কোথায় অবস্থান করছিলেন এবং দুর্বৃত্তরা কিভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ—এই চার জেলার ২৫টি উপজেলা থেকে মোট ৮ হাজার শিশু শিক্ষার্থী অংশ নিয়েছে এবারের নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষায়। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ বৃত্তি পরীক্ষা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ নভেম্বর) গোপালপুরের দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৭০০ শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর আগে ভূঞাপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। হেরাল মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাবিবুর রহমান তালুকদার বলেন, “টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের স্কলারশিপ বৃত্তি পরীক্ষা নূরানী শিক্ষায় গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে আনবে। এটি বাচ্চাদের পড়ার গতি ও মনোযোগ বাড়াতে বড় ভূমিকা রাখবে।” গোহাটা মসজিদের ইমাম ও ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী বলেন, “নূরানী শিক্ষা শিশুদের প্রাথমিক ও ভিত্তিমূলক শিক্ষা। আরবি হরফ ও বাংলা বর্ণের সাথে পরিচয়ের প্রথম ধাপ এটি। তাই শিশুদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষায় এর ভূমিকা অনন্য।” ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন উপজেলার জিম্মাদাররাও পরীক্ষা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঘাটাইল উপজেলা জিম্মাদার মুফতি আব্দুর রশিদ বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করে এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়।” মাওলানা জুবায়ের বলেন, “শিশুরা সারা বছর যে পরিশ্রম করে, এই পরীক্ষার মাধ্যমে তার সঠিক মূল্যায়ন হয়। অভিভাবকদের মধ্যেও সচেতনতা বাড়ে।” মধুপুর উপজেলা জিম্মাদার মাওলানা ইবরাহিম খলিল জানান, “নূরানী শিক্ষার প্রসারের জন্য ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছোট বাচ্চাদের শিক্ষাজীবনে এটি বড় উৎসাহের সৃষ্টি করে।” গোপালপুর উপজেলা জিম্মাদার মাওলানা নোমান আহমেদ বলেন, “প্রতিটি কেন্দ্রেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা ছিল প্রশংসনীয়।” অভিভাবকরা জানান, নূরানী স্কলারশিপ পরীক্ষা শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং সারা বছরের শেখার মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখে। মাদরাসার শিক্ষকরা বলেন, “এটি শুধু বৃত্তি পরীক্ষা নয়, বরং শিক্ষার মানোন্নয়ন, প্রতিযোগিতা সৃষ্টি এবং আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। একই সাথে ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়ে।” টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী জানান, “২০১৭ সাল থেকে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। উত্তীর্ণ মেধাবীদের বাইসাইকেল, শিক্ষা উপকরণ, সম্মাননা ক্রেস্টসহ নানা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।” সংশ্লিষ্টদের বিশ্বাস, নূরানী শিক্ষার বিস্তারে এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষাজীবনকে আরও উৎসাহিত করবে এবং আলোর পথে এগিয়ে যেতে সহায়তা করবে
নেত্রকোনা–১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দিয়েছেন—তারেক রহমানের নেতৃত্বে কৃষিতে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন। নাজিরপুর ঈদগাহ মাঠে হাজারো কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বৃহত্তম কৃষিকেন্দ্রিক সমাবেশ। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর, আর কৃষকের সমস্যা সমাধানই হবে বিএনপির প্রথম কাজ। আধুনিক সেচব্যবস্থা, খাল খনন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ কৃষকের জীবন বদলে দেওয়ার মতো বড় উদ্যোগের ঘোষণা দেন তিনি। সমাবেশে কৃষি বিশেষজ্ঞরা তুলে ধরেন বীজমান উন্নয়ন, মাটির স্বাস্থ্য, প্রযুক্তি, বাজারব্যবস্থা এবং উৎপাদন বৃদ্ধির দিকনির্দেশনা। দুর্গাপুর–কলমাকান্দার কৃষিকে ‘এই এলাকার মানুষের জীবনরেখা’ উল্লেখ করে কৃষকদের উন্নয়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর আনন্দে মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশে গত বছরের জুলাই থেকে আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে এ রায় ঘোষণা করা হয়। রায় জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে সোমবার দুপুরে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে প্রায় একশ মোটরসাইকেল নিয়ে বিশাল আনন্দ মিছিল বের হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠিত হয়। ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। আজকের রায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের জয় প্রমাণ করেছে। তাই আমরা আনন্দ মিছিল করেছি এবং মিষ্টি বিতরণ করেছি। একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সর্বাধিক পঠিত
-
১
ডুমুরিয়ায় ৪৫ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার
-
২
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১
-
৩
খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা
-
৪
বেনাপোল বন্দরে নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার, আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা
-
৫
তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার
শীর্ষ সপ্তাহ
মাত্র ৯০ টাকা ভিজিটে ডায়াবেটিস চিকিৎসার উদ্যোগ টাঙ্গাইলে
ভোট জরিপ

