সারা দেশ

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৬, ২০২৬
শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ চালক পিকআপ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হেফাজতে নেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য স্থানীয়দের ভিড় তৈরি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়। নাভারন হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ছোট পিকআপ ভ্যানটি হেফাজতে নিয়েছে। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags: শার্শা দুর্ঘটনা যশোর পিকআপ ধাক্কা নাভারন সাতক্ষীরা মহাসড়ক গাছে পিকআপ ধাক্কা হেলপার নিহত সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাজুরা মসজিদ

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য