ক্যান্সার আক্রান্ত ধনা বড়ুয়ার পাশে সম্বুদ্ধ ঐক্য পরিষদ
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ধনা বড়ুয়ার চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে সম্বুদ্ধ ঐক্য পরিষদ। চিকিৎসার ব্যয়ভার বহনে সংগঠনটির উদ্যোগে এবং বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় প্রথম ধাপে তাঁর পরিবারের হাতে ২৬ হাজার (ছাব্বিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মানবিক এ উদ্যোগের মাধ্যমে অসুস্থ ধনা বড়ুয়ার পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরও তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সম্বুদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, ধনা বড়ুয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য যাঁরা ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে। সকলের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসা তাঁর চিকিৎসার পথকে আরও সহজ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এ সময় ক্যান্সারে আক্রান্ত ধনা বড়ুয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করা হয়।
সম্বুদ্ধ ঐক্য পরিষদের ৫৫তম মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্বুদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ভদন্ত সত্যানন্দ ভিক্ষু এবং সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়া সুবল।
সম্বুদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

