মানিকগঞ্জে সবজি ও ডিমের বাজারে চড়াদাম, স্থির মুরগি-মাংসের দাম
মানিকগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বেড়েই চলেছে। গত দুই সপ্তাহ ধরে সরবরাহ কম থাকায় সবজির বাজারে চড়াভাব বিরাজ করছে। ছুটির দিনে কয়েকটি সবজির দাম আরও বেড়েছে। একই সঙ্গে ডিমের দামও ঊর্ধ্বমুখী। তবে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে মাংস ও মুরগির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মোকামগুলোতে সবজির সরবরাহ কম থাকায় খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। গতকালের তুলনায় বেগুনের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। একইভাবে লেবুর দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। কাঁচা মরিচ ও উস্তার দামও গত সপ্তাহের তুলনায় বেশি।বাজারে উত্তরবঙ্গ থেকে আসা শীতকালীন সবজি প্রতি কেজি প্রায় ২০০ টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। তবে মানিকগঞ্জের কৃষকেরা আগাম শীতকালীন সবজি চাষের জন্য ইতোমধ্যে জমি প্রস্তুতের কাজ শুরু করেছেন।এদিকে সবজি ও ডিমের বাজারে অস্থিরতা থাকলেও মাংস ও মুরগির দামে তেমন পরিবর্তন নেই। বর্তমানে খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহ আগে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকা থাকলেও পরে কমে ১৮০ টাকায় নেমে আসে। গত দুই সপ্তাহ ধরে এই দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।এ ছাড়া দেশি মুরগি, কক ও প্যারেন্ট লেয়ার মুরগির দামও অপরিবর্তিত রয়েছে। তবে মুরগির বাজার স্থিতিশীল থাকলেও ডিমের দাম আবারও বাড়তির দিকে।বিক্রেতারা বলছেন, পাইকারি মোকামে সবজির সরবরাহ বাড়লে এবং মানিকগঞ্জের স্থানীয় কৃষকদের আগাম শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে সবজির দাম ধীরে ধীরে কমে আসতে পারে।
Tags:
মানিকগঞ্জে সবজির দাম
ডিমের দাম বৃদ্ধি
সবজি বাজারের চড়াদাম
মুরগির দাম স্থিতিশীল
মাংসের দাম অপরিবর্তিত
শীতকালীন সবজির সরবরাহ
পাইকারি বাজার মানিকগঞ্জ
খুচুরিা বাজারে সবজির দাম
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

