বোয়ালখালীতে নানার বাড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্র তাহানের
চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. তাহান (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈষ্টপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তাহান পূর্ব জৈষ্টপুরা গুচ্ছগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির বাসিন্দা। তার বাবা মমতাজ বর্তমানে ওমানে প্রবাসী। তাহান পরিবারের মেঝ ছেলে বলে জানা গেছে।
তাহান জৈষ্টপুরা ফতেয়ারখীল এবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে তাহান নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে বা পানিতে নামার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কান্তা অধিকারী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাহানকে মৃত ঘোষণা করেন।
এদিকে তাহানের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে বিষাদের আবহ।
Tags:
বোয়ালাখালী
পুকুরে ডুবে মৃত্যু
পঞ্চম শ্রেণির ছাত্র
তাহান
নানার বাড়ি
শিশু মৃত্যু
ডুবে মরা
দুর্ঘটনা
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...
অক্টোবর ৩, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...
সেপ্টেম্বর ১৮, ২০২৬

