সারা দেশ

সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

মোঃ আরিফুল ইসলাম
মোঃ আরিফুল ইসলাম পাবনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৬
সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ
সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফরিদপুর, পাবনার সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের পাশে ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা; জিএম শফিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা, ফরিদপুর, পাবনা; সুজিত কুমার মুন্সী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর, পাবনা; মো: সাইফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক, ফরিদপুর, পাবনা; ডা: কে এম আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর, পাবনা; মো: তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা; মো: হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফরিদপুর, পাবনা; মো: সামিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, ফরিদপুর, পাবনা; ইসরাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, ফরিদপুর, পাবনা; উপজেলা আনসার কোম্পানি কমান্ডার; ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী; পৌর ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী এবং সম্মানী ভাতাভোগী সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ দেশ গড়ে তোলা।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

চলমান ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিকসমূহের মধ্যে রয়েছে চারা বিতরণ ও বৃক্ষরোপণ: উপজেলা, ব্যাটালিয়ন এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দুধারে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রপাত রোধ: সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাত রোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চারা রোপণ করা হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম এই আধা-সামরিক বাহিনীর সদস্য-সদস্যারা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: বৃক্ষরোপণ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ আনসার ও ভিডিপি সঞ্জীবন প্রকল্প সম্মানী ভাতাভোগী পাবনা ফরিদপুর পরিবেশের ভারসাম্য রক্ষা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য