দুর্ঘটনা

বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ২৩, ২০২৬
বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত
বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় সড়কের পাশের মাটি দেবে যাওয়ায় খাদে পড়ে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শাকপুরা এলাকায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় আহত চালককে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় তার মাথা ফেটে গুরুতর আঘাত লেগেছে।

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় ও ট্রাকের নম্বর জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ এবং এতে অন্য কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

বোয়ালখালীর শাকপুরায় কিং অফ বোয়ালখালী কমিউনিটি সেন্টারের সামনে খাদে পড়ে উল্টে যাওয়া ট্রাক। বুধবার রাতে তোলা ছবি।
Tags: বোয়ালাখালী ট্রাক দুর্ঘটনা খাদে পড়ে ট্রাক চালক আহত গুরুতর আহত সড়ক দুর্ঘটনা স্থানীয় সংবাদ উদ্ধার কাজ

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য