মুসলিম বিশ্ব

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১৪, ২০২৬
বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল
বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ও শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শোয়াইব রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ কাউছার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান ফারুক। আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবীর শিক্ষা অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tags: বোয়ালাখালী ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিল আলোচনা সভা ধর্মীয় অনুষ্ঠান নবীজির জীবনাদর্শ ইসলামী আলোচনা স্থানীয় সংবাদ

মুসলিম বিশ্ব

বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমু...

সেপ্টেম্বর ২০, ২০২৬
নেত্রকোনা দুর্গাপুরে আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিল নেত্রকোনা দুর্গাপুরে আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি ও সংযমের মাস এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডে দশাল আকবরিয়া মাদরাসা মিলনায়তনে স্থানীয় আলেম ওল...

মার্চ ৪, ২০২৬

0 মন্তব্য