সারা দেশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ২৩, ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালখালী উপজেলার একটি রেস্টুরেন্টে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. শওকত আলম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস। সাক্ষাৎকালে দেশীয় লোকসংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে লোকসংস্কৃতির চর্চা ও প্রসারে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
Tags: চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক শিক্ষা

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য