দুর্ঘটনা

খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬
খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা
খুলনায় খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক: দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর শঙ্কা
খুলনা নগরীর টুটপাড়া, এন্দাশ লেনসহ বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ ও সংস্কারকাজের অংশ হিসেবে পয়ঃনিষ্কাশনের ট্যাংক তৈরির কাজ চলছে। তবে অনেক বাসাবাড়িতে এসব ট্যাংক নির্মাণের পরও দীর্ঘদিন ধরে ঢাকনা না দেওয়ায় তৈরি হচ্ছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়ির ভেতরে খোলা অবস্থায় পড়ে থাকা পয়ঃনিষ্কাশন ট্যাংক শিশু, পথচারী ও বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অসাবধানতাবশত এসব খোলা ট্যাংকে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দীর্ঘসময় খোলা থাকা ট্যাংক ও আশপাশে জমে থাকা পানি মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে এমন অপরিকল্পিত ও অরক্ষিত জলাধার নগরবাসীর জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংকগুলোতে নিরাপদ ঢাকনা দেওয়ার পাশাপাশি নির্মাণকাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। নগরবাসীর নিরাপত্তা ও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
Tags: খুলনা খোলা পয়ঃনিষ্কাশন ট্যাংক ডেঙ্গুর শঙ্কা মশার প্রজননস্থল টুটপাড়া এন্দাশ লেন পয়ঃনিষ্কাশন ট্যাংক দুর্ঘটনা ডেঙ্গু প্রতিরোধ

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য