তথ্য-প্রযুক্তি

ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
আগস্ট ২৫, ২০২৬
ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’
ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’
ময়মনসিংহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ বিজ্ঞানমনস্ক দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতার প্রথম পর্ব আগামী ২৯ আগস্ট জেলার সব উপজেলায় অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে দুই গ্রুপে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূলপ্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।এক ঘণ্টাব্যাপী পরীক্ষায় পদার্থবিজ্ঞানরসায়ন জীববিজ্ঞান গণিত মানসিক দক্ষতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট ১০০টি প্রশ্ন থাকবে।এদিকে পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়নের সময় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষক, প্রতিযোগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে বিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। পাশাপাশি মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে।জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ, যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
Tags: ময়মনসিংহে ডিসিস সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ বিজ্ঞানমনস্ক দক্ষ উদ্ভাবনী

তথ্য-প্রযুক্তি

কাদের গণি চৌধুরী বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বি...

আগস্ট ২৭, ২০২৬
Tech giant Palantir posts ‘otherworldly’ growth despite criticism over Gaza প্যালান্টির রেকর্ড আয়, গাজা নিয়ে সমালোচনার মধ্যেই ‘অভূতপূর্ব’ প্রবৃদ্ধি

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিস ত্রৈমাসিক আয়ের রিপোর্ট প্রকাশের পর শেয়ারের দাম ১৪ শতাং...

আগস্ট ৪, ২০২৬

0 মন্তব্য