দুর্ঘটনা

বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১৮, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

পুলিশের ধারণা, পাহাড়ি মহিষের গুঁতোয় ওই ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

নিহত আবদুল মাবুদ ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তার দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে চাষাবাদ করতেন।

স্থানীয়রা জানান, আবদুল মাবুদ প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজতে গিয়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের ভাগিনা সাগর তালুকদার বলেন, আমার মামা প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গিয়ে বাগানে মরদেহ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, পাহাড়ে লালন করা মহিষের পাল রয়েছে। এসব মহিষ উন্মুক্ত ঘুরে বেড়ায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়েছি, মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত বোয়ালখালীতে খাদে পড়ে ট্রাক উল্টে, চালক গুরুতর আহত
Tags: বোয়ালাখালী কড়লডেঙ্গা পাহাড় কৃষকের রক্তাক্ত মরদেহ মহিষের গুঁতোয় নিহত চট্টগ্রাম লেবুর বাগান আবদুল মাবুদ বোয়ালাখালী থানা পুলিশ

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য