শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পাড়া নিমতলা গ্রামের জাহান আলী খানের ছেলে সবুজ খান (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে আটক করা হয়।
পুলিশের দাবি, তার হেফাজত থেকে ২০০ বোতল ‘WINCEREX COUGH SYRUP’ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
Tags:
শার্শা
যশোর
ভারতীয় নেশাজাতীয় সিরাপ
ইজিবাইক
মাদকবিরোধী অভিযান
পুলিশ অভিযান
আটাকা
মাদক মামলা
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
অক্টোবর ৬, ২০২৬
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...
অক্টোবর ৬, ২০২৬

