মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে একটি পুরোনো ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর ওই ভবনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
Tags:
মহাখালীতে
পুরোনো
ভবনে
আগুন
নিয়ন্ত্রণে
ফায়ার
সার্ভিসের
খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...
অক্টোবর ৩, ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...
সেপ্টেম্বর ১৮, ২০২৬

