দুর্ঘটনা

বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ রাইহান চৌধুরী
মোঃ রাইহান চৌধুরী জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
সেপ্টেম্বর ৪, ২০২৬
বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের চাড়োল চৌরঙ্গী বাজারের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে মো. পাভেজ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। নিহত মো. পাভেজ হোসেন উপজেলার মধ্য চাড়োল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আনোয়ার হোসেন এবং মাতার নাম পারভিন আক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে কীভাবে পাভেজ হোসেনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tags: বালিয়াডাঙ্গীতে পুকুর ব্যক্তির মরদেহ উদ্ধার মোঃ আব্দুর রায়হান

দুর্ঘটনা

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত

খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে...

অক্টোবর ৩, ২০২৬
বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ,পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘মহিষের গুঁতোয় নিহত’

চট্টগ্রামের বোয়ালখালীতে কড়লডেঙ্গা পাহাড়ি লেবুর বাগান থেকে আবদুল মাবুদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুল...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

0 মন্তব্য