শিক্ষাঙ্গন

পটিয়ায় এম আর একাডেমিতে মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
সেপ্টেম্বর ১৪, ২০২৬
পটিয়ায় এম আর একাডেমিতে মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
পটিয়ায় এম আর একাডেমিতে মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম আর একাডেমির মাসিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লেখক ও শিক্ষক মাহফুজ রকির সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব জলদাস শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ভালো ফলাফলের জন্য অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। একই সঙ্গে মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে দূরে থেকে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় তিনি এম আর একাডেমির শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠাতা মাহফুজ রকির উদ্যোগের প্রশংসা করেন।

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে মাহফুজ রকি বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি একাগ্রতা ও অধ্যবসায় প্রয়োজন। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি অন্যদেরও আরও ভালো করার জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুন মাসের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও সনদপত্র প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হয়।

প্রথম স্থান অর্জন করে—মোছাম্মৎ আদন (ষষ্ঠ), আদ্রিতা দেবনাথ (সপ্তম), তাসফিয়া জান্না আইত (অষ্টম), জান্নাতুল ফেরদৌস ফারিয়া (নবম) ও মো. সানি (দশম)।

দ্বিতীয় স্থান অর্জন করে—উম্মে হাফসা মুন্নি (সপ্তম), তারিন আকতার (অষ্টম) ও মো. রিসাত (দশম)।

তৃতীয় স্থান অর্জন করে—অনি নাথ (ষষ্ঠ), আদিবা জান্নাত (সপ্তম), সানজিদুল ইসলাম অভি ও নাঈমুল ইসলাম (অষ্টম, যৌথভাবে) এবং অপূর্ব দত্ত (দশম)।

খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বাইরে পরীক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা চর্চার মাধ্যমে ভালো ফলাফল অর্জন এবং এম আর একাডেমির সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়।

Tags: পটিয়া চট্টগ্রাম এম আর একাডেমি মাসিক পুরস্কার বিতরণী শিক্ষার্থী পুরস্কার কৃতী শিক্ষার্থী মাহফুজ রকি বিপ্লব জলদাস

শিক্ষাঙ্গন

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...

অক্টোবর ৫, ২০২৬
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫০ শিক্ষার্থী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য