বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খাওয়ার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজনের বমি, পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খাবার খেয়ে শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। খাবারের মান ও প্রস্তুত প্রক্রিয়া পরীক্ষা করে অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

