বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. খসরু পারভেজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অবসরজনিত কারণে এস. এম. খসরু পারভেজের শেষ কর্মদিবস ছিল একই দিন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে খসরু পারভেজকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিষু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস. এম. মনজুর আলম, আরেফা খানম, দিল আফরোজা পারভীন, প্রলয় চৌধুরী মুক্তি, মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রজীব কুমার বড়ুয়া, মোঃ মাহাবুবুর রশীদ, কান্তা তেওয়ারী, রিমি বড়ুয়া, রবিউল আলম, নুরুল আবছার, মোহাম্মদ গোলাম ফারুক, নুরুল আলম, শরীফ জাহান প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আলম বলেন, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

