শিক্ষাঙ্গন

নজরুল বর্ষ উপলক্ষে কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের সেরা প্রতিযোগীদের সম্মাননা

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ২৭, ২০২৬
নজরুল বর্ষ উপলক্ষে কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের সেরা প্রতিযোগীদের সম্মাননা
নজরুল বর্ষ উপলক্ষে কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের সেরা প্রতিযোগীদের সম্মাননা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কালিহাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আয়োজিত এসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সাংস্কৃতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সম্মাননা প্রদানকালে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: নজরুল বর্ষ কালিহাতী কাজী নজরুল ইসলাম সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী সম্মাননা উপজেলা প্রশাসন সৃজনশীল প্রতিভা

শিক্ষাঙ্গন

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...

অক্টোবর ৫, ২০২৬
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫০ শিক্ষার্থী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য