মাদকবিরোধী বার্তা ছড়িয়ে টাঙ্গাইলে প্রীতি ফুটবল ম্যাচ
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।
প্রতিযোগিতায় মুখোমুখি হয় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রাণবন্ত এ খেলায় দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, উদ্যম ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অনাচার থেকে দূরে রাখার বার্তাও তুলে ধরা হয় এ আয়োজনের মধ্য দিয়ে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি সুস্থ-সুন্দর ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
মাদকবিরোধী এ আয়োজনে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

