শিক্ষাঙ্গন

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবির ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স সম্পন্ন

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৬
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবির ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স সম্পন্ন
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিসিবির ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স সম্পন্ন
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে দুই দিনব্যাপী ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি’ কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্সে ক্রিকেট মাঠ ও সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থাপনা, দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণদের হাতে সনদপত্র তুলে দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন। এ সময় আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রিকেট আয়োজনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে দক্ষ নিরাপত্তা ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: খুলনা বিভাগীয় স্টেডিয়াম বিসিবি বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি কোর্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ব্যবস্থাপনা ক্রিকেট নিরাপত্তা খুলনা প্রশিক্ষণ

শিক্ষাঙ্গন

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...

অক্টোবর ৫, ২০২৬
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫০ শিক্ষার্থী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য