শিক্ষাঙ্গন

কালিহাতীতে ইউএনও ফারজানা আক্তারের বিদ্যালয় পরিদর্শন

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ১১, ২০২৬
কালিহাতীতে ইউএনও ফারজানা আক্তারের বিদ্যালয় পরিদর্শন
কালিহাতীতে ইউএনও ফারজানা আক্তারের বিদ্যালয় পরিদর্শন
শিক্ষার মানোন্নয়নে কালিহাতীতে ইউএনও ফারজানা আক্তারের বিদ্যালয় পরিদর্শন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে যাচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। তাঁর বিদ্যালয় পরিদর্শন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং শ্রেণিকক্ষে পাঠদানের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছেএরইধারাবাহিকতায় বৃহস্পতিবার কালিহাতী উপজেলার ছয়টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও ফারজানা আক্তার। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পাঠদান কার্যক্রম শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মান পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি।পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দেন। এ ছাড়া বিদ্যালয়গুলোতে আয়োজিত মা সমাবেশ ও অভিভাবক সমাবেশে অংশ নেন ইউএনও। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।শিক্ষার মানোন্নয়নে উপজেলা নির্বাহী অফিসারের এমন ধারাবাহিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের মতে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।স্থানীয়দের প্রত্যাশা শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইউএনও ফারজানা আক্তারের এই আন্তরিক উদ্যোগ কালিহাতীর শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tags: কালিহাতীতে ইউএনও ফারজানা আক্তারের বিদ্যালয় পরিদর্শন শিক্ষার মানোন্নয়নে

শিক্ষাঙ্গন

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...

অক্টোবর ৫, ২০২৬
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫০ শিক্ষার্থী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য