জাপানে MEXT Scholarship অর্জন করায় পবিত্র বর্মনকে লাহিড়ী ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা
মোঃ আব্দুর রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
জাপান সরকারের মর্যাদাপূর্ণ MEXT Scholarship অর্জন করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থী পবিত্র বর্মনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছে লাহিড়ী ডিগ্রী কলেজ পরিবার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) লাহিড়ী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা পবিত্র বর্মনের কৃতিত্বের প্রশংসা করেন এবং তাঁর আগামী দিনের শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
বক্তারা বলেন, জাপান সরকারের MEXT Scholarship অর্জন নিঃসন্দেহে পবিত্র বর্মনের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। তাঁর এই অর্জন শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, বরং এলাকার শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় পবিত্র বর্মনের নতুন পথচলা যেন সাফল্য, জ্ঞান ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন লাহিড়ী ডিগ্রী কলেজ পরিবারের সদস্যরা। একই সঙ্গে তাঁর আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
স্থান: লাহিড়ী ডিগ্রী কলেজ
শুভেচ্ছান্তে—
লাহিড়ী ডিগ্রী কলেজ পরিবার
Tags:
জাপানে
অর্জন
করায়
পবিত্র
বর্মনকে
লাহিড়ী
ডিগ্রী
কলেজে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...
অক্টোবর ৫, ২০২৬
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...
সেপ্টেম্বর ২১, ২০২৬

