শিক্ষাঙ্গন

ধুনটে আল ইকরাম ফাউন্ডেশনের যুব সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Md Hanjala
Md Hanjala উপজেল প্রতিনিধি, ধুনট
সেপ্টেম্বর ১২, ২০২৬
ধুনটে আল ইকরাম ফাউন্ডেশনের যুব সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ধুনটে আল ইকরাম ফাউন্ডেশনের যুব সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তরুণ প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে যুব সীরাত প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল হাই স্কুল সংলগ্ন দারুস সালাম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুবেল সরকার, সাবেক ছাত্রনেতা ও সহ-সভাপতি, চিকাশী ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম।

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইব্রাহিম খলিল কাসেমী, প্রিন্সিপাল, কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা, সোনামুখী, কাজিপুর, সিরাজগঞ্জ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, চরিত্র, কর্ম ও আদর্শ সম্পর্কে জ্ঞান যাচাই করা হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ নাহিদ সরকার, দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেন মোঃ আব্দুল মুত্তালিব।

বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শ বিষয়ক বিভিন্ন সীরাত গ্রন্থ এবং ইসলামিক উপহার সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বিজয়ীদের নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৩ জন প্রতিযোগীর প্রত্যেককেই সৌজন্যমূলক পুরস্কার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তরুণদের সীরাত পাঠ ও ইসলামী জ্ঞান অর্জনে উৎসাহিত করাই ছিল আয়োজকদের অন্যতম উদ্দেশ্য।

খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ খুলনার ২৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ

অনুষ্ঠানের প্রধান আলোচক তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ ও জীবন পরিচালনায় রাসূলুল্লাহ ﷺ-এর সীরাত অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদেরকে নবীজি ﷺ-এর জীবন সম্পর্কে নিয়মিত অধ্যয়ন এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যেও তরুণ সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজক আল ইকরাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজের মাঝে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সীরাতভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: যুব সীরাত প্রতিযোগিতা আল ইকরাম ফাউন্ডেশন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ধুনট উপজেলা বগুড়া জোড়শিমুল উচ্চ বিদ্যালয় দারুস সালাম মডেল মাদ্রাসা

শিক্ষাঙ্গন

বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বোয়ালখালীতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পর...

অক্টোবর ৫, ২০২৬
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ৫০ শিক্ষার্থী বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

সেপ্টেম্বর ২১, ২০২৬

0 মন্তব্য