টাঙ্গাইলে পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য আইন বিষয়ক প্রশিক্ষণ শুরু
পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করতে টাঙ্গাইলে শুরু হয়েছে আইন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।
জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, বিভাগীয় পদোন্নতি শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয় নয়; এটি দায়িত্ব পালনে দক্ষতা, আইন সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই পরীক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও প্রশিক্ষণে মনোযোগী হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
তিনি আইন ও বিধিবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
পরে প্রশিক্ষণার্থীদের জন্য আইন বিষয়ে একটি বিশেষ ক্লাস নেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন প্রয়োগ এবং পেশাগত বাস্তবতায় আইনগত জ্ঞানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) টাঙ্গাইল; এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, টাঙ্গাইলসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষার্থীদের আইন বিষয়ে জ্ঞান, পেশাগত দক্ষতা ও পরীক্ষার প্রস্তুতি আরও সুসংহত হবে।
ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...
সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

