মতামত

খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬
খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা
খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা

ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় খুলনা নগরীতে মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে জোরদার নজরদারির দাবি উঠেছে। এর মধ্যেই নগরীর মহসিন রোডের টুটপাড়া কবরখানা মোড়ের অদূরে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে মাসের পর মাস পানি জমে থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে সেখানে মশা ও বিভিন্ন জীবাণুর বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের বেজমেন্টে দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে মশার লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে ডেঙ্গুবাহী এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করায় বিষয়টি নিয়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছেন, নির্মাণাধীন ভবনসহ নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে ভবন মালিক ও নির্মাণসংশ্লিষ্টদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত পরিদর্শন, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা হলে দীর্ঘদিন ধরে এভাবে পানি জমে থাকার সুযোগ থাকত না। দ্রুত ওই বেজমেন্টের জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নগরবাসীর মতে, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নয়—ডেঙ্গু প্রতিরোধে নির্মাণাধীন ভবন, বাড়ির ছাদ, বেজমেন্ট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ক্ষেত্রে বাড়ির মালিক ও সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নইলে মশার প্রজননস্থল বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকিও বাড়তে পারে।

Tags: খুলনা ডেঙ্গু বেজমেন্ট নির্মাণাধীন ভবন জমা পানি মশা ডেঙ্গু শঙ্কা স্বাস্থ্য ঝুঁকি

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য