মতামত

টাঙ্গাইলে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ২৭, ২০২৬
টাঙ্গাইলে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মধ্য দিয়ে সেপ্টেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক টাঙ্গাইলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক টাঙ্গাইল।

সভায় জেলার ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও জোরদার করা, সরকারি সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং চলমান ভূমি সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক ভূমি সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে ভূমি সেবা গ্রহণে জনগণের হয়রানি কমাতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), টাঙ্গাইল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)গণ উপস্থিত ছিলেন।

Tags: টাঙ্গাইল মাসিক রাজস্ব সভা সেপ্টেম্বর মাস রাজস্ব আদায় ভূমি ব্যবস্থাপনা জেলা প্রশাসন রাজস্ব কর্মকর্তা সরকারি সভা

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য