মতামত

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ২৬, ২০২৬
টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের উন্নয়ন ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা। টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন সাংবাদিকদের এমন আয়োজন অত্যন্ত আনন্দের ও প্রশংসনীয়। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও ঢাকায় ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। এ সময় তিনি আয়োজকসহ উপস্থিত সব সাংবাদিকের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে আরও সুন্দর, সমৃদ্ধ ও উন্নত করে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাংবাদিকতার দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। তাই সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এতে টাঙ্গাইল জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা

মতবিনিময়কালে টাঙ্গাইলের মফস্বল সাংবাদিকদের দায়িত্ব পালনের বিভিন্ন চ্যালেঞ্জ, পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা।

দিনব্যাপী এ আয়োজনে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একপর্যায়ে অনুষ্ঠানটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা টেলিভিশন সাংবাদিকদের প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়।

Tags: টাঙ্গাইল টাঙ্গাইলের উন্নয়ন সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য টাঙ্গাইল প্রেসক্লাব টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম টেলিভিশন সাংবাদিক

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য