মতামত

টাঙ্গাইলে ৩৬ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অনুদানের চেক

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ১৮, ২০২৬
টাঙ্গাইলে ৩৬ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অনুদানের চেক
টাঙ্গাইলে ৩৬ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অনুদানের চেক

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ আরও জোরদার করতে টাঙ্গাইলে নিবন্ধিত ৩৬টি সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলা ও টাঙ্গাইল পৌরসভা এলাকার এসব নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের হাতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক, টাঙ্গাইল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে টাঙ্গাইল জেলার মোট ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লাখ ২৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে সদর উপজেলা ও পৌরসভা এলাকার ৩৬টি সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

সংশ্লিষ্টরা জানান, এ অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিভিন্ন সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনগুলোর সক্ষমতা বাড়াতে এ অর্থ সহায়ক হবে।

অনুদানপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে অর্থ যথাযথভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: টাঙ্গাইল স্বেচ্ছাসেবী সংগঠন অনুদানের চেক সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা জেলা প্রশাসন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ টাঙ্গাইল সদর উপজেলা

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য