রাজনীতি

রাজনৈতিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ

মোঃ রাইহান চৌধুরী
মোঃ রাইহান চৌধুরী জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রাজনৈতিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ
রাজনৈতিক বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগা এলাকায় রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে অভিযোগ করেছেন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় তাঁর মা সালেহাকেও আঘাত করার অভিযোগ উঠেছে।

আহত রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ সনগা এলাকার রেজাউল চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সনগা এলাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

রাশেদের অভিযোগ, শফির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। এ ঘটনায় শফি (পিতা—আতিবর), আবদুল খালেক (পিতা—মৃত আইনিউদ্দীন) ও মোবারক (পিতা—আইনিউদ্দীন)-এর নাম উল্লেখ করা হয়েছে। হামলায় আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি সনগা চৌধুরী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, শফি ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। তবে তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরে আহত রাশেদুজ্জামান চৌধুরীকে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, তাকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মা সালেহাকেও আঘাত করা হয়।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ। তারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফি, আবদুল খালেক ও মোবারকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার
Tags: রাজনৈতিক বিরোধ স্বেচ্ছাসেবক দল নেতা মারধর অভিযোগ সংঘর্ষ উত্তেজনা পুলিশ

রাজনীতি

‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেছেন, খাদ্যশস্যের বাজার পরিস্থিতি, মজুত ও সরবরাহ...

অক্টোবর ৭, ২০২৬
খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।র...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য