রাজনীতি

তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬
তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার
তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

আসন্ন ০৫ নম্বর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরেছেন। প্রচারপত্রে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গোলাম মোস্তফা ভুট্টোর ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে—ইউনিয়ন পরিষদ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশনামা সনদ দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান; বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা; দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা বা বৃত্তির ব্যবস্থা; প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম গতিশীল করা, ইভটিজিং, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দরিদ্র পরিবারের কন্যাদায়গ্রস্ত বা বিয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

চলাচলের সুবিধার্থে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন, কাঁচা রাস্তা পাকাকরণ, ভাঙা রাস্তা ও সেতু সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা দূরীকরণ, দুর্যোগ বা বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি ত্রাণ সঠিকভাবে বিতরণের কথাও অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উৎসাহিত করা, কর প্রদানের সুবিধা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা এবং যুবসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা ও পরিবেশদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো।

প্রচারপত্রে তিনি এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তেরখাদা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tags: তেরখাদা ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো নির্বাচনী অঙ্গীকার ইউনিয়ন পরিষদ নির্বাচন মাদকমুক্ত ইউনিয়ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তেরখাদা ইউনিয়ন

রাজনীতি

‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেছেন, খাদ্যশস্যের বাজার পরিস্থিতি, মজুত ও সরবরাহ...

অক্টোবর ৭, ২০২৬
খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।র...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য