ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ছাত্র উইং গঠন উপকমিটিতে ধুনটের সন্তান হানজালা আল আজাদী
মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তাঁদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘মাদরাসা ছাত্র সমন্বয় ও উইং গঠন উপকমিটি’তে স্থান পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতি সন্তান হানজালা আল আজাদী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই উপকমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের নির্দেশক্রমে ১ নং যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক মাওলানা মোহাম্মদ সলিম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নবগঠিত এই উপকমিটিতে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি ইনজামামুল ইসলাম। প্রধান হিসেবে শহীদুল্লাহ শুয়াইব এবং উপ-প্রধান হিসেবে আফনান দায়িত্ব পালন করবেন।
উক্ত উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার ধুনটের সন্তান তরুণ ছাত্রনেতা হানজালা আল আজাদী। কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা হলেন— লোকমান সরদার, সাব্বির আহমদ, জুনায়েদ হাসান, শারাফত শরীফ, আরাফাত, ইসমাইল সিরাজী, হাবিবুল্লাহ, আব্দুল্লাহ আমিনী, ইমতিয়াজ আহমেদ, আল আমীন এবং আল-আমীন ফাহাদ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভাকাঙ্ক্ষীরা জানান, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এই গুরুত্বপূর্ণ কমিটিতে ধুনটের সন্তান হানজালা আল আজাদী মনোনীত হওয়ায় আমরা গর্বিত। এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মাদরাসা শিক্ষার্থীদের সুসংগঠিত করার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত উপকমিটি দেশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করবে এবং একটি সুসংগঠিত ও শক্তিশালী ছাত্র উইং গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেছেন, খাদ্যশস্যের বাজার পরিস্থিতি, মজুত ও সরবরাহ...
খুলনা মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।র...

