হেমনগরে মায়ের কোটি টাকার সম্পদ লিখে নিয়ে, সেই মাকেই রাস্তায় নামিয়ে দিলেন সন্তানরা
৯০ বছরের রাবিয়া বেওয়া। জীবনের শেষ প্রান্তে এসে যেখানে সন্তানের ছায়ায় একটু শান্তিতে থাকার কথা, সেখানে আজ তার ঠিকানা হয়েছে রাস্তা।
জানা যায়, হেমনগর গ্রামীণ ব্যাংকের মোড় এলাকার বাসিন্দা গজনবী চার ছেলে ও বিপুল পরিমাণ জমিজমা রেখে মারা যান। তাঁর মৃত্যুর পর ছেলেরা বাবার সম্পত্তি ভাগ করে নেন। একই সঙ্গে রাবিয়া বেওয়ার নামে থাকা কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তিও ছেলেরা লিখে নেন বলে অভিযোগ রয়েছে।
পরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে ছেলেদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু সেই বিরোধের মাঝেই সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন ৯০ বছরের বৃদ্ধা মা।
ছেলেরা কেউই এখন মায়ের দায়িত্ব নিতে রাজি নন। অভিযোগ, শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে।
ছেলেদের নাম আউলিয়া, লিটন, সুরুজ্জামান ও আফিক। কারও কারও রয়েছে দেয়ালঘেরা পাকা বাড়ি। অথচ সেই পরিবারের ৯০ বছরের মায়ের মাথার ওপর নেই নিরাপদ একটি ছাদ!
যে মা সন্তানদের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করলেন, জীবনের শেষ বয়সে এসে সেই মায়ের ঠিকানা কেন হবে রাস্তা?
রাবিয়া বেওয়ার এই অসহায়ত্বের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
Tags:
হেমনগর
মায়ের সম্পদ
কোটি টাকার সম্পদ
সন্তানদের নির্মমতা
মাকে রাস্তায়
সম্পদ লিখে নেওয়া
বার্ধক্যে অবহেলা
পরিবারিক দ্বন্দ্ব
ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...
অক্টোবর ৫, ২০২৬
সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...
সেপ্টেম্বর ২৭, ২০২৬

