গোপালপুরের হাদিরায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
গোপালপুরের হাদিরায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি সমাবেশ ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি হাদিরা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশ ও মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা এবং এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি ইভটিজিং কিশোর গ্যাং চাঁদাবাজি অনলাইন জুয়া বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।এ সময় হাদিরা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পরিবার সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
Tags:
গোপালপুরের
হাদিরায়
মাদকবিরোধী
র্যালি
সচেতনতামূলক
সভা
অনুষ্ঠিত
মাদকসহ
ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...
অক্টোবর ৫, ২০২৬
সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...
সেপ্টেম্বর ২৭, ২০২৬

