মতামত

ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

মো: সাজিদ পিয়াল
মো: সাজিদ পিয়াল সিনিয়র রিপোর্টার ( মুক্তধ্বনি )
সেপ্টেম্বর ২০, ২০২৬
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রনি, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য আবদুল্লাহ হ্যাপি, আক্তার জুয়েল, রানা আলমগীর, হোসেন তোফাজ্জল, হোসেন আনিসসহ অন্যান্য সদস্য।

সভায় সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং পেশাগত দায়িত্ব পালনে সবাইকে আরও সক্রিয় হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সংগঠনবিরোধী যেকোনো কার্যক্রমের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় সম্প্রতি অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ-২০২৬ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে মো. দেলোয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে সংগঠনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) দৈনিক বাংলাদেশ সমাচার-এর ধনবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় সভায় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সভা শেষে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সংগঠনের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়ায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানিতে ডেঙ্গুর শঙ্কা
Tags: ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব মাসিক সভা টাঙ্গাইল ধনবাড়ী প্রেসক্লাব সাংগঠনিক কার্যক্রম সাধারণ সম্পাদক বার্ষিক নৌকা ভ্রমণ

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য