মতামত

ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে: বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ

মোঃ আল-মাহফুজ শাওন
মোঃ আল-মাহফুজ শাওন খুলনা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬
ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ
ডাকবাংলায় দীর্ঘদিনের দাবি পূরণের পথে, বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত গলিপথ

খুলনা নগরীর অন্যতম ব্যস্ত ও প্রাণকেন্দ্র ডাকবাংলা এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে ক্লাবের পাশ দিয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সরু একটি গলিপথ চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ড্রেন ও সংকীর্ণ জায়গার কারণে পথটি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। পথটি চলাচলের উপযোগী হলে ডাকবাংলা বেবি স্ট্যান্ড থেকে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত যাতায়াতে সময় কমবে এবং স্থানীয় মানুষের চলাচলে সুবিধা হবে।

তবে স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, নির্জন বা সরু গলিপথটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মাদক কারবারি, অস্ত্রধারী বা অপরাধীচক্র যাতে পথটি ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

এলাকাবাসী আশা করছেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সুনাগরিকদের সম্মিলিত সহযোগিতায় পথটি জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ধন্যবাদ জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tags: ডাকবাংলা বেবি স্ট্যান্ড মির্জাপুর মল্লিকের মোড় খুলনা নগরী গলিপথ চলাচল ডাকবাংলা এলাকা খুলনা সিটি করপোরেশন স্থানীয় বাসিন্দা আইনশৃঙ্খলা বাহিনী

মতামত

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশারি বিতরণ

ডেঙ্গুর ক্রমবর্ধমান বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের সুরক্ষায় খুলনায় বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফ...

অক্টোবর ৫, ২০২৬
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকদের সুরক্ষা, কল্যাণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার উদ্যোগে একটি সাধারণ...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

0 মন্তব্য