যশোরের মণিরামপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মনোহরপুর কাছারীবাড়ি গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে ইছা সরদার (৪৪) এবং খাকুন্দী গ্রামের আব্দুর কুদ্দুস আকঞ্জীর ছেলে একরামুল আকঞ্জী (৩৮)।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে ইছা সরদারের দেহ তল্লাশি করে ৬০ গ্রাম এবং একরামুল আকঞ্জীর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

