সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

Biplab das
Biplab das উপজেলা প্রতিনিধি,বোয়ালখালী
অক্টোবর ৬, ২০২৬
ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া
ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসলাম এই জটিল রোগ থেকে বেঁচে উঠতে পারলে তাঁর পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন তাঁর স্ত্রী, গার্মেন্টসের অপারেটর টিসা আক্তার।

অপরদিকে একমাত্র ছেলেকে বাঁচিয়ে তুলতে মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে ফরিয়াদ জানিয়ে দানশীল ব্যক্তিসহ সকল মানবিক মানুষের প্রতি অশ্রুসিক্ত নয়নে আকুতি ও সাহায্যের আহ্বান জানিয়েছেন তাঁর গর্ভধারিণী মা রোকেয়া বেগম।

ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি, স্বামীকে বাঁচাতে অবলা স্ত্রীর আর্তনাদ এবং নিজের দুই শিশু কন্যার ভবিষ্যৎ নিয়ে ঈমনের নিরব কান্নার খবর এখন বোয়ালখালীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই খবরের ভিত্তিতে ঈমন ইসলামের বসতঘরে ছুটে যান বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

গত ৬ অক্টোবর বিকাল ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডে রায়খালীস্থ জঙ্গা তালুকদার বাড়ির আরাকান সড়কের দক্ষিণ পাশের খালপাড়ে অস্থায়ী বসতঘরে পৌঁছালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ঈমন ইসলামের মা রোকেয়া বেগম, স্ত্রী টিসা আক্তার, শিশু কন্যা সিদরাতুল মুনতাহা (৫) ও উম্মে হাবিবা মমি (৪ মাস) তাঁদের অশ্রুসিক্ত কণ্ঠে ঈমনের রোগ ও চিকিৎসার খরচ এবং পরিবারের আর্থিক অবস্থার কথা সবিস্তারে তুলে ধরেন।

এ কথা শুনে অধীর বড়ুয়া তাঁদের হাতে কিছু নগদ অর্থ প্রদান করেন এবং দানশীল ও মানবিক ব্যক্তিদের ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

ঈমনের পিতা সিএনজি অটোরিকশা ট্যাক্সি চালক মোহাম্মদ আবদুল মান্নান। চার ভাই-বোনের (এক বোন বিবাহিত) মধ্যে ঈমন একমাত্র ভাই। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য তাজুল ইসলাম মানিক।

Tags: ব্লাড ক্যান্সার ঈমন ইসলাম বোয়ালাখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ অধীর বড়ুয়া মানবিক সহায়তা ক্যান্সার রোগী সহায়তা বৌদ্ধ পরিষদ

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য