সারা দেশ

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

মোঃ রাইহান চৌধুরী
মোঃ রাইহান চৌধুরী জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁও
অক্টোবর ৬, ২০২৬
মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই
মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

মোঃ আব্দুর রায়হান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১নং পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের কলেজছাত্রী শারমিন আক্তার নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার। পরিবারের অভিযোগ, মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়ার পর ওই ছাত্রীকে আর বাড়িতে ফিরতে দেখা যায়নি। নিখোঁজ কলেজছাত্রী শারমিন আক্তার উপজেলার বামুনিয়া গ্রামের মো. পশিরুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, গত ২৪ সেপ্টেম্বর রাতে মোবাইল ফোনে কথা বলে তাকে বাইরে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তি গ্রামের স্ত্রী রমিক চন্দ্র নামে এক হিন্দু ছেলে । এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়িয়া ইউনিয়নের পানিশাল গ্রামের চৌকিদার শ্রী সুমন্ত চন্দ্র সিংহের ছেলে রমিকের সঙ্গে ওই কলেজছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের অভিযোগ। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনার দুই দিন পর নিখোঁজ কলেজছাত্রীর বাবা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রমিক, তার বাবা শ্রী সুমন্ত চন্দ্র সিংহসহ মোট চারজনকে আসামি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে মামলা দায়েরের পরও প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। পরিবারের সদস্যদের দাবি, মেয়েটি কোথায় আছে বা কী অবস্থায় আছে—এ বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। অন্যদিকে শ্রী রমিক চন্দ্র সিংহ ও তার পরিবারসহ ঘটনার পরদিন থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, নিখোঁজ কলেজছাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে মোবাইল ফোন ব্যবহার না করায় তাদের অবস্থান শনাক্ত করতে কিছুটা জটিলতা হচ্ছে। তবে তাদের উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ আরও জানায়, নিখোঁজ কলেজছাত্রীকে দ্রুত খুঁজে বের করার জন্য বিভিন্নভাবে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করা হচ্ছে। অতি শিগগিরই তাকে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে মেয়ের সন্ধান না পাওয়ায় পরিবারটির মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ কলেজছাত্রীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

Tags: নিখোঁজ কলেজছাত্রী বালিয়াডাঙ্গী উপজেলা ঠাকুরগাঁও মোবাইলে ডেকে নিয়ে উধাও মুসলিম কলেজছাত্রী হিন্দু যুবক শারমিন আক্তার বামুনিয়া গ্রাম

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য