সারা দেশ

যশোরে মাদক সেবনের আসরে পুলিশের হানা: গুলি ও টাকাসহ আটক ৩

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৩, ২০২৬
যশোরে মাদক সেবনের আসরে পুলিশের হানা: গুলি ও টাকাসহ আটক ৩
যশোরে মাদক সেবনের আসরে পুলিশের হানা: গুলি ও টাকাসহ আটক ৩
যশোরে অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল তালুকদারসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪) ও সুজন তালুকদার (২৭) এবং সহিদ খাঁ’র ছেলে ঝন্টু খাঁ (২৮)। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং তিনিসহ পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি মাদক সেবনের ঘর থেকে উল্লিখিত ৩ জনকে আটক করা হয়। তারা সেখানে মাদক সেবনের আসর বসিয়েছিলেন। ঘটনাস্থল থেকে ১ বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং আটক শহিদুল তালুকদারের হেফাজত থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও নগদ ২ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Tags: যশোর মাদক সেবন পুলিশের হানা আটাকা গুলি টাকা মাদক গ্রেপ্তার

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য