সারা দেশ

শার্শায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য: ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৪, ২০২৬
শার্শায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য: ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
শার্শায় মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য: ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের চলমান অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে ইয়াবা নিজেদের হেফাজতে রেখেছিলেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে শার্শা উপজেলার টেংরা গ্রামের মাকড়ার বিল এলাকার চার রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে মো. কামরুল হাসান (৪১) এবং লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে মো. মিলন হোসেন (৩২)।

মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই মোবাইলে ডেকে নিয়ে মুসলিম কলেজছাত্রীকে নিয়ে উধাও হিন্দু যুবক ১০দিনেও সন্ধান নেই

শার্শা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল টেংরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবা রাখার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও কঠোর করা হবে। মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং অভিযান নিয়মিত চলবে।”

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া
Tags: শার্শা মাদকবিরোধী অভিযান ইয়াবা গ্রেপ্তার শার্শা থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন টেংরা গ্রাম মাদক অভিযান শার্শা উপজেলা মাদকমুক্ত শার্শা ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য