সারা দেশ

শার্শায় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, ২৪ মণ্ডপে পুলিশের নজরদারি—‘জিরো টলারেন্স’ ঘোষণা

মোঃ মিলন
মোঃ মিলন উপজেলা প্রতিনিধি,শার্শা
অক্টোবর ৫, ২০২৬
শার্শায় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, ২৪ মণ্ডপে পুলিশের নজরদারি—‘জিরো টলারেন্স’ ঘোষণা
শার্শায় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, ২৪ মণ্ডপে পুলিশের নজরদারি—‘জিরো টলারেন্স’ ঘোষণা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে যশোরের শার্শায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। উপজেলার ২৪টি পূজামণ্ডপে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছে শার্শা থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) শার্শা থানায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। শার্শা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেন। সভায় শার্শা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্য নাথ দাস, সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন কল্যাণ ফান্ডের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্ভু পালসহ ২৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সচল সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শা থানা পুলিশ সার্বক্ষণিক নজরদারি ও তৎপরতা চালাবে। শান্তিশৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ সময় গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কোনো প্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভাইরাল হ্যাশট্যাগ:
Tags: শার্শা দুর্গাপূজা নিরাপত্তা পুলিশ নজরদারি জিরো টলারেন্স মণ্ডপ উৎসব

সারা দেশ

ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে দাঁড়ালেন সমাজকর্মী অধীর বড়ুয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঈমন ইসলাম (২৫) বাঁচতে চাইছেন তাঁর অবলা স্ত্রী ও দুই শিশু কন্যার ভবিষ্যতের জন্য। একাধিক হাতের কাজে পারদর্শী ঈমন ইসল...

অক্টোবর ৬, ২০২৬
শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১ শার্শায় ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ইজিবাইকসহ আটক ১

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শার্শা উপজেলার গোড়পা...

অক্টোবর ৬, ২০২৬

0 মন্তব্য